এসো মানুষের হাত ধরো

শিরিন আফরোজ | বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

শীত শীত বেশি শীত পড়ছে রাতদিন

ঠাণ্ডা পানি মুখে নিলে দাঁতে শিনশিন ।

যাদের বাড়ি ঘর নেই ফুটপাত ঠিকানা

শীতে ভীষণ কষ্টে তারা ঠাণ্ডায় বিছানা ।

তাদের জন্য মানবিক হোক সকলের মন

তাদের সাহায্যে এগিয়ে যাক মানবিক জন ।

অনেকের ঘর থাকলেও নেই শীতের কম্বল

মানবিক ছোট্ট উপহার হোক তাদের সম্বল ।

পূর্ববর্তী নিবন্ধশীতের হাসি
পরবর্তী নিবন্ধটোকাইয়ের শীত