এশিয়ান গ্রুপ কর্পোরেট ফুটসাল টুর্নামেন্ট (সিজন–৩) গতকাল শুক্রবার এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে ক্লিফটন গ্রুপ ১–০ গোলে কনফিডেন্স সিমেন্টকে হারায়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্লিফটন গ্রুপের নওশাদ। দ্বিতীয় ম্যাচে পিএইচপি ফ্যামিলি ২–০ গোলে চৌধুরী গ্রুপকে পরাজিত করে।
এবারের ফুটসাল প্রতিযোগিতায় দেশের শীর্ষস্থানীয় ২৪টি করপোরেট প্রতিষ্ঠান আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’–এশিয়ান গ্রুপ, কনকর্ড ও এক্সপো ফ্রেইট। গ্রুপ ‘বি’–কনফিডেন্স সিমেন্ট, ক্লিফটন গ্রুপ ও সাউথইস্ট ব্যাংক। গ্রুপ ‘সি’–এ অ্যান্ড ই, বিকাশ ও কেএসআরএম। গ্রুপ ‘ডি’ ডেকাথলন, পিএইচপি ফ্যামিলি ও চৌধুরী গ্রুপ। গ্রুপ ‘ই’–এন মোহাম্মদ, আকিজ শিপিং ও মার্স্ক।
গ্রুপ ‘এফ’–বনফুল, নগদ ও ফোর এইচ গ্রুপ। গ্রুপ ‘জি’–কেডিএস ফ্যাশন, মামিয়া ওপি ও আল–আরাফাহ ইসলামী ব্যাংক। আর গ্রুপ ‘এইচ’–মাফ ফ্যামিলি, রবি ও পি–টু–পি ফার্নিচার। এ আয়োজনের ধারাবাহিকতায় আগামী ৪ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে এশিয়ান গ্রুপ মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের খ্যাতনামা শাটলারেরা অংশ নেবেন। আগামী ৬ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এই ক্রীড়া আয়োজন। ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মো. আমিরুল হক, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী লিটন, জাতীয় দলের ক্রিকেটার ইয়াসির আলি চৌধুরী রাব্বি, এবং এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বিসিবির পরিচালক সাকিফ আহমেদ সালাম।











