এলাকার সমস্যা সমাধানে প্রশাসনের সহযোগিতা চায় মাঝিরঘাটবাসী

সমাজ উন্নয়ন পরিষদের মতবিনিময় সভা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

নগরীর মাঝিরঘাট এলাকায় যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক ও ডেঙ্গু প্রতিরোধে গতকাল এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদ আয়োজিত এই মতবিনিময় সভায় এলাকার সমস্যাগুলো সমাধানে স্থানীয় উদ্যোগের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। পরিষদের সহ–সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াসের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সরোয়ার বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ, স্থানীয় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আজিজ এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজী নুরুল আমিন, হাজী মোহাম্মদ ফরিদ ও হারুন–অর–রশিদ।

বক্তারা এলাকার সার্বিক নিরাপত্তা ও নাগরিক সুযোগ–সুবিধা নিশ্চিত করতে প্রশাসন ও এলাকাবাসীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ফুটপাত দখলমুক্ত করে যানজট কমানো এবং যুবসমাজকে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। একইসাথে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার পরামর্শ দেন অতিথিরা।

মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ, মোহাম্মদ শাহজাহান, দানু মিয়া, মঞ্জু মিয়া, ইসমাইল, হাসান মুরাদ, দিদারুল ইসলাম, মোহাম্মদ ফরিদ, কামরুল ইসলাম, আবু মোতালেব মুন্সি, সালাহউদ্দিন জুয়েল, আবছার উদ্দিন, মোহাম্মদ রাশেদ, জাকির হোসেন, নুর জাহেদ বাবলু, মির্জা মারুফ, আব্দুল করিম, আবু রাসেল, জাহাঙ্গীর, জহির মিয়া, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জিতু, মোহাম্মদ রাজু, রাশেদুর রহমান, মোহাম্মদ মিজান, আশরাফ হোসেন মুক্তার ও সাখাওয়াত রাফি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিএসসিআর হাসপাতালের বিনামূল্যে অপারেশন কার্যক্রম
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী ত্বরিকা মানব মর্যাদার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেয়