হু হু করে বাড়ছে এলপি গ্যাসের দাম। এভাবে দফায় দফায় দাম বাড়তে বাড়তে অসহনীয় পর্যায়ে চলে এসেছে। সাধারণত পর্যায়ের নিম্ন আয়ের ভোক্তারা বাড়তি দামে এলপি গ্যাস ক্রয় করতে হিমশিম খাচ্ছে। গণমাধ্যমের সূত্রে জানা যায় গত মার্চ মাসে ১,৩৪১ টাকা ছিলো, পরবর্তীতে সেপ্টেম্বর মাসে ১,৮৫৫ টাকা, সেপ্টেম্বর মাসে ২৪৪ টাকা বেড়ে ১,৮৮৫ টাকা, অক্টোবর মাসে ২৫২ টাকা বেড়ে ১,৮৩৭ টাকা, সর্বশেষ নভেম্বর মাসে ২২৩ টাকা বেড়ে ২,০৬০ টাকা বিইআরসি কর্তৃক নির্ধারিত করা হয়।
সরকারিভাবে এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হলেও কিছু অসাধু সিন্ডিকেটধারী ব্যবসায়ীরা তাদের ইচ্ছা মাফিক বাড়তি দামে এলপি গ্যাস বিক্রি করে। এতে সাধারণ ক্রেতাদের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ স্বরূপ পরিস্থিতিতে পড়তে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে দফায় দফায় এলপি গ্যাসের দাম না বাড়িয়ে, সহনীয় পর্যায়ে রাখুন এবং অসাধু সিন্ডিকেটধারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন যাতে করে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাগণ নির্বিঘ্নে এলপি গ্যাস সংগ্রহ করতে পারে।
আলতাফ হোসেন হৃদয় খান
পাঁচলাইশ
৩নং ওয়ার্ড, চট্টগ্রাম।










