এবার দক্ষিণ কোরিয়ার কাছে হারলো বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি

| সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

আইচি–নাগোয়া এশিয়ান গেমসের সেই হারের স্মৃতিই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরে এলো বাংলাদেশের জন্য। ভারতের পাঞ্জাবে রাউন্ড রবিন লিগের ম্যাচে ৫–০ গোলে হেরেছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এশিয়ান গেমসেও একই ব্যবধানে হেরেছিলেন জিমিরা। এ নিয়ে টানা চার ম্যাচে হারল পিটার গেরহার্ডের দল। স্বাগতিক ভারতের বিপক্ষে ১৩–০ ব্যবধানে হেরে আসর শুরুর পর, জাপানের বিপক্ষে ১–০ গোলে হারে বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার বিপক্ষে হারে ৬–১ ব্যবধানে। এই হারে সেমি–ফাইনালে খেলার ন্যূনতম আশাও শেষ হয়ে গেল বাংলাদেশের। পয়েন্ট টেবিলে তলানিতে থাকা জিমিরা রাউন্ড রবিন লিগে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে সোমবার মুখোমুখি হবে চীনের। এখন পর্যন্ত টানা তিন ম্যাচ হেরে পয়েন্টের খাতায় নাম উঠাতে পারেনি চীনও।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দল
পরবর্তী নিবন্ধনাসুমের নৈপুণ্যে সিলেটের লিড