এবারের বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী ফুটবলার মেক্সিকোর গিলবার্তো মোরা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৯:০২ পূর্বাহ্ণ

২০২৬ বিশ্বকাপ শুরুর দিন মেক্সিকোর তরুণ তুর্কি গিলবার্তো মোরার বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এবারের বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন মোরা। ফিফা প্রকাশিত ৪৮ দলের অফিসিয়াল তালিকা অনুযায়ী এবারের বিশ্বকাপে বিভিন্ন দলে ২২ জন টিনএজার অংশ নিচ্ছেন। এবার রেকর্ড ১২৪৮ জন খেলোয়াড় ৪৮ দেশকে প্রতিনিধিত্ব করবে। যাদের মধ্যে টিনএজ মিডফিলডার মোরা সর্বকনিষ্ঠ। মোরার সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখানোর। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এখনও পর্যন্ত বিশ্বকাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফাইনালে গোল করার রেকর্ড ধরে রেখেছেন। ১৯৫৮ সালে শিরোপা জয়ী ব্রাজিলে খেলেছিলেন ১৭ বছর বয়সী পেলে।

এবার বেশ কয়েকজন টিনএজার নিজ নিজ ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন। যাদের মধ্যে স্প্যানিশ দুই তারকা ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল ও ১৯ বছর বয়সী পও কুবারসি অন্যতম। জার্মানির ১৮ বছর বয়সী লেনার্ট কার্ল বায়ার্ন মিউনিখের হয়ে নিজেকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। আরও কিছু খেলোয়াড় যাদের বয়স ১৯ ছাড়িয়ে গেছে, তারাও প্রথমবারের মত বিশ্বকাপে অংশ নিচ্ছেন। লিগা এমএক্স’র খেলোয়াড় মোরা গত এক বছর ধরেই মেক্সিকোর অন্যতম উদীয়মান তারকা হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন। বিশ্বকাপে খেলার সুযোগ পেলে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবেও তিনি রেকর্ড গড়বেন। ২০২৫ সালে গোল্ড কাপ বিজয়ী মেক্সিকো দলের সদস্য ছিলেন তিনি। ২০২৪ সালের আগস্টে মাত্র ১৫ বছর বয়সে মেক্সিকান প্রথম বিভাগে খেলতে নেমে মোরা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে মাত্র ১৬ বছর বয়সে তার জাতীয় দলে অভিষেক হয়। এদিকে ৪৩ দিন ১৬২ বছর বয়সে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে যাচ্ছেন স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডন। ৪১ বছর বয়সী পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডোসহ ৪০ বছরের বেশী বয়সে আরও ছয়জন খেলোয়াড় এবারের আসরে খেলছেন। ফিফার তালিকানুযায়ী ৩৫৭ জন খেলোয়াড়ের অন্তত একটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি ৮৯১ জনেরই বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে ৩৬ টাকায় ধান ও ৪৮ টাকায় চাল কিনছে সরকার
পরবর্তী নিবন্ধদুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চান ব্যবসায়ীরা