এপেক্স ক্লাব অব কর্ণফুলীর ত্রাণসামগ্রী বিতরণ

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:১২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেঙ ইন্টারন্যাশনাল এপেঙ বাংলাদেশ জেলা৩ এর এপেঙ ক্লাব অব কর্ণফুলীর পক্ষ থেকে বান্দরবানে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ এবং রিকশাওয়ালাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ক্লাব সভাপতি এপেঙিয়ান মোঃ জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেঙ জেলা০৩ এর গভর্নর এপেঙিয়ান মোঃ গোলাম কবির, এপেঙিয়ান ডাক্তার জবিউল হোসেন, এপেঙিয়ান ওমর ফারুক রাসেদ, সাঙ্গু ক্লাবের প্রাক্তন সভাপতি এপেঙিয়ান তৈয়বুর রহমান চৌধুরী, কর্ণফুলী ক্লাবের সিনিয়র সহ সভাপতি এপেঙিয়ান পুষ্পেন দাশ, ফ্লোর মেম্বার এপেঙিয়ান মোঃ বেদার উদ্দিন, সাঙ্গু ক্লাবের সদস্য মোঃ কামরুল হাসান সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে ক্লাবের সভাপতি মোঃ জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে ও ক্লাবের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় ক্লাবের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, জাতীয় স্কুলিং, জেলা কনভেনশন, ন্যাশনাল কনভেনশন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। ক্লাবে বেশি বেশি সেবা কার্যক্রম করে ক্লাবকে আরও গতিশীল করার জন্য সকল সদস্যকে অনুরোধ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসোনালি দিনের সিনেমার গানগুলো আমাদের স্মৃতিকাতর করে
পরবর্তী নিবন্ধজেলা শিল্পকলা একাডেমিতে ‘শরতের বৈঠকী আড্ডা’