এনসিপির যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিনকে কারণ দর্শানোর নোটিশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:১৫ পূর্বাহ্ণ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরে এ নোটিশে দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সাদিয়া আফরিনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য–প্রমাণ ও ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান এবং কেন্দ্রীয় দপ্তর বরাবর সশরীরে উপস্থিত হয়ে দাখিল করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ চসিকের
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক বাল্যবিবাহ নির্মূল দিবস আজ