এগিয়ে যাওয়ার পরও পরাজয়ে ক্ষুব্ধ মেসি

| সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

নতুন স্টেডিয়ামে চার ম্যাচ হয়ে গেল, তবুও জয়ের দেখা নেই। দারুণ সুযোগ আসে অরল্যান্ডো সিটির বিপক্ষে, এক পর্যায়ে ৩০ গোলে এগিয়েও যায় ইন্টার মায়ামি। সেখান থেকে শেষ পর্যন্ত তারা হেরে গেল ৪৩ গোলে। এতে ভীষণ ক্ষুব্ধ লিওনেল মেসি। সতীর্থদের উদ্দেশ্যে মায়ামি অধিনায়ক বলেছেন, এই পারফরম্যান্স অগ্রহণযোগ্য। নু স্টেডিয়ামে চতুর্থ মিনিটে মায়ামিকে এগিয়ে নেন ইয়ান ফ্রে। ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তেলাস্কো সেগোভিয়া। ৩৩তম মিনিটে ডিবক্সের বাইরে একজনকে কাটিয়ে দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। এর কিছুক্ষণ পরই মায়ামির পথ হারানোর শুরু। ৩৯তম মিনিটে ব্যবধান কমান মার্তিন ওহেদা। ৬৮তম মিনিটে আবার জালের দেখা পান তিনি। ৭৮তম মিনিটে সফল স্পট কিকে হ্যাটট্রিকের পাশাপাশি ম্যাচে সমতা ফেরান এই আর্জেন্টাইন উইঙ্গার। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অরল্যান্ডোকে তিন পয়েন্ট এনে দেন টাইরেস স্পাইসার। মেসির হতাশা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ম্যাচ শেষ হতেই সোজা টানেলের দিকে চলে যান তিনি।

পূর্ববর্তী নিবন্ধহকিতে কোটি টাকার পৃষ্ঠপোষকতা
পরবর্তী নিবন্ধরেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া সম্পন্ন