টানা কমছে সোনার দাম; দেশের বাজারে একদিনের ব্যবধানে আরও ৬ হাজার ১৮২ টাকা কমেছে প্রতি ভরির দাম। এতে এক বছর পর এই প্রথম সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দুই লাখ টাকার নিচে নামল। গতকাল শনিবার রাতে নতুন দরের ঘোষণা এসেছে, যাতে এ মানের প্রতি ভরির দাম নেমেছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে। সবমিলে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে। নতুন এ দর রোববার (আজ) থেকে কার্যকরের কথা বলেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। খবর বিডিনিউজের।
এখন কত দামে বিক্রি হবে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হবে ১৬ হাজার ৭১৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ২১ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা
বার্তা সংস্থা রয়টার্সের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে সোনার দামে পতন অব্যাহত রয়েছে। মূল্যবান এই ধাতুর দাম গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। একই সঙ্গে আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে সোনা।
সুদের হার নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের ইঙ্গিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট শেয়ারের দরপতনের প্রভাবে সোনার বাজারে এই নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে।










