এই দিনে

| শনিবার , ১১ জুন, ২০২২ at ৬:৫১ পূর্বাহ্ণ

১২৯২ ইংরেজ মনীষী ও বিজ্ঞানী রজার বেকন–এর মৃত্যু।

১৪৮৮ চতুর্থ জেম্‌স্‌ স্কটল্যান্ডের রাজা হন।

১৫৭৩ ইংরেজ কবি ও নাট্যকার বেন জনসনের জন্ম।

১৭২৭ দ্বিতীয় জর্জ নিজেকে গ্রেটব্রিটেনের রাজা ঘোষণা করেন।

১৭৬০ মহীশুরের নবাব হায়দার আলির সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ।

১৭৭৬ ইংরেজ চিত্রশিল্পী জন কনস্টেবল–এর জন্ম।

১৮১১ রুশ সাংবাদিক ও সাহিত্য–সমালোচক বেলিন্‌স্কি–র জন্ম।

১৮৪৬ মৌলবি ফরিদ উদ্দিন খাঁর সম্পাদনায় বহুভাষিক সাপ্তাহিক পত্রিকা ‘জগদুদ্দীপক ভাস্কর’ প্রকাশিত হয়।

১৮৬০ পণ্ডিত ও গ্রন্থকার রামকমল ভট্টাচার্য আত্মহত্যা করেন।

১৮৬৪ জার্মান সংগীতস্রষ্টা রিশার্ট স্ট্রস–এর জন্ম।

১৮৭৪ স্পেনীয় ঔপন্যাসিক আসোরিন–এর জন্ম।

১৮৯৯ নোবেলজয়ী (১৯৬৮) জাপানি সাহিত্যিক ইয়াসুনারি কাওয়াবাতা–র জন্ম।

১৯০১ সাহিত্যিক ও প্রাবন্ধিক প্রমথনাথ বিশী–র জন্ম।

১৯১০ সমুদ্র তলদেশ অভিযাত্রী ঝাক কোস্তা–এর জন্ম।

১৯৩২ দক্ষিণ আফ্রিকার নাট্যকার অ্যাটল ফুগার্ডে–এর জন্ম।

১৯৩৪ রুশ মনোবিজ্ঞানী লিয়েফ ভিগোৎস্কি–র মৃত্যু।

১৯৪২ সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৫০ আইরিশ ঔপন্যাসিক ও কবি স্টিফেন লুসিয়াস গুইন–এর মৃত্যু।

১৯৬২ চলচ্চিত্র ও নাট্যাভিনেতা ছবি (শচীন্দ্রনাথ) বিশ্বাসের মৃত্যু।

১৯৬৭ জার্মান–মার্কিন মনস্তত্ত্ববিদ ভোলফ্‌গ্যাং কোয়েলার–এর মৃত্যু।

১৯৭০ নারী নেত্রী ও দেশব্রতী লীলা রায় (নাগ)-এর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধবাজেট বাস্তবায়ন করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ
পরবর্তী নিবন্ধলীলা নাগ: স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী নারী