চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের যৌথ আয়োজনে ঋত্বিককুমার ঘটক স্মারক বক্তৃতা আগামী ২০ নভেম্বর সন্ধ্যা ৬ টায় আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তৃতীয় বারের মতো এই স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের বক্তৃতায় ‘ঋত্বিক ঘটক : জীবন, চিন্তা ও শিল্পভাষার দার্শনিক অনুসন্ধান’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. মাছুম আহমেদ। অভিসন্দর্ভ আকারে লিখিত প্রবন্ধটি গ্রন্থাকারে এই দিন প্রকাশিত হবে এবং উপস্থিত দর্শকশ্রোতাদের হাতে উপহার হিসেবে গ্রন্থটি প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












