বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এলাইড কম্পিউটার স্ট্রিমের ( এসিএস) সহযোগিতায় ‘রিসার্চ আইডিয়া টু পাবলিকেশান’ শীর্ষক সেমিনার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. হযরত আলী মিয়া, রেজিষ্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভ। কী নোট স্পীকার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, চবি ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স বিভাগের প্রফেসর ড. ফজলুল কাদের, এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক শুভাশীষ ঘোষ। বিভাগের শিক্ষক মো. আবদুল ওয়াহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মঞ্জুর আলম, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পেশাগত জীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন শিক্ষার্থী যদি নিজেকে একজন ভালো গবেষক হিসেবে উপস্থাপন করতে পারেন সে ক্ষেত্রে অবশ্যই সে অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে গবেষণার প্রতি উৎসাহী হয় তার জন্য ওয়ার্কশপ, সেমিনার, ট্রেনিং আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব সময় আন্তরিক। আমরা চাই শিক্ষার্থীরা অভিজ্ঞ শিক্ষক ও গবেষকদের মাধ্যমে তাদের সঠিক লক্ষ্যে যাতে পৌঁছাতে পারেন। তিনি বলেন,উচ্চ শিক্ষা ও মেধা বিকাশে গবেষণা কর্মক্ষেত্রে অনেক দূর এগিয়ে রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।












