ঈদে আসছে সৌরভ ও সোমার ‘মনে মন ছুঁয়ে গেছে’

| শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

আসন্ন ঈদউলআযাহায় জনপ্রিয় সংগীত শিল্পী রঞ্জন চৌধুরীর তত্বাবধানে ও সংগীতপরিচালক সৃজন রায়ের পরিচালনায় একটি রোমান্টিক ধাঁচের “মনে মন ছুঁয়ে গেছে” শিরোনামে দ্বৈতগান নিয়ে আসছেন সৌরভ রায় ও সোমা। ইতিমধ্যে গানটি কে. এস. ডিজিটালের সত্বাধিকারী কনক রাজবরের সহযোগিতায় অডিওভিডিও সম্পন্ন হয়েছে।

গানটি প্রসঙ্গে শিল্পীযুগল বলেন, গানটি রঞ্জনদাদা অনেক আগে গেয়েছিলেন, আমরা পুনরায় নতুন করে উপস্থাপন করছি। গানটি কথায় সুধীর চন্দ্র দে ও সুরারোপ করেছেন ডেভিড। গানটি ঈদের দিন সংগীত পরিচালক সৃজন রায়ের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধথিয়েটার ওয়ার্কশপের নতুন নাটক স্থানাংক মঞ্চস্থ