ইসলামিক ফ্রন্টের মতবিনিময় সভা

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:১২ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, সমপ্রতি ভারতে বিধান সভা নির্বাচন পরবর্তী সহিংসতা মাত্রা ছাড়িয়ে গেছে। মুসলমানদের ঘর–বাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছ, ব্যবসায়িক অফিসসহ দোকান–পাট ভাঙচুর ও উচ্ছেদের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অবলীলায়। মুসলিমদের ওপর এহেন পাশবিক নির্যাতন আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি গত সোমবার চট্টগ্রাম জেলা ইসলামিক ফ্রন্টের মতবিনিময় সভায় উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান কাজী জসিম উদ্দীন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন। দলের সাংগঠনিক সচিব (চট্টগ্রাম বিভাগ) অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ ছৈয়দ জসিম উদ্দীন তৈয়বী, মাস্টার আনোয়ারুল আজিম, ইলিয়াছ সিকদার, স ম শওকত আজিজ, মোহাম্মদ মোজাম্মেল হোসাইন, মোহাম্মদ নাছির উদ্দীন, মোহাম্মদ আনিসুর রহমান, কাজী শফিউল আজম, মোহাম্মদ হারিছ উদ্দিন দৌলতী, শফিউল আলম, জিয়াউল হক বিপ্লবী, কাজী আহসানুল আলম, এম আহমদ রেজা, আবদুল মালেক রেজভী, সাইফুল ইসলাম লিটন, মাওলানা নুরুল আলম, কামরুল হাসান শাকিল, মোহাম্মদ ইউসুফ কবির, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ মোরশেদ রেজা কাদেরী, মোহাম্মদ মামুনুর রশীদ, জয়নাল আবেদীন জয়, সাইফুল ইসলাম, মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআমানত খান (রহ.)’র বার্ষিক ওরশ উপলক্ষে ফ্রি খতনা ও চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধনীতিশিক্ষার মাধ্যমে মানুষের জীবন আলোকিত হয়