মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহলে হাজার হাজার অভিবাসীর অনুপ্রবেশকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই দেশ স্পেন ও ইতালির মধ্যকার বিরোধ চরমে পৌঁছেছে। খবর বিডিনিউজের।
ইতালির জারি করা একতরফা সীমান্ত নিষেধাজ্ঞার জবাবে এবার ইতালি থেকে আসা আকাশ ও নৌপথের যাত্রীদের ওপর পাল্টা কড়াকড়ি আরোপ করেছে স্পেন। বিবিসি লিখেছে, শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া স্পেনের এই কড়াকড়ি আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। স্প্যানিশ ছিটমহল সেউতায় মরক্কো থেকে প্রায় ৭৮ হাজার অভিবাসীর প্রবেশের কথা তুলে ধরে এক সপ্তাহ আগে স্পেনের যাত্রীদের ক্ষেত্রে ইতালি এ ধরনের কড়াকড়ি আরোপ করেছিল।
শুক্রবার স্পেন সরকার ইতালিকে সেই কড়াকড়ি তুলে নিতে রোববার পর্যন্ত সময় দিয়েছিল। তবে ইতালির রক্ষণশীল প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার স্পেনের এই সময়সীমা প্রত্যাখ্যান করে বলেছে, অন্তত ১৫ আগস্ট পর্যন্ত তাদের এই কড়াকড়ি বহাল থাকবে। রোমের দাবি, মধ্য–অগাস্টের দিকে সেউতায় অভিবাসীদের নতুন ঢল নামার আশঙ্কা করছে স্পেন। জর্জ মেলোনি দীর্ঘদিন ধরে ইইউর অভিবাসন নীতিতে আরও কঠোর বিধিনিষেধের পক্ষে কথা বলে আসছেন। এ নিয়ে স্পেনের সমাজতান্ত্রিক নেতা প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও রক্ষণশীল জর্জ মেলোনির মধ্যে বিরোধ তৈরি হয়েছে। ইতালির সঙ্গে স্পেনের স্থলসীমান্ত নেই।












