ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে শিশু মৃত্যু

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

হামে শিশুদের ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার একটি আবেদন খারিজ করে দিয়েছে আদালত। কিশোরগঞ্জ৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার ওই আবেদন করেছিলেন। বাদীর আর্জি শুনে বিচারক জশিতা ইসলাম ‘মামলা গ্রহণ করার উপাদান না থাকার’ কারণ দেখিয়ে আবেদনটি খারিজ করে দেন বলে বাদীপক্ষের আইনজীবী সালাউদ্দিন লস্কর জানান। খবর বিডিনিউজের।

ইউনূস ও নূর জাহান ছাড়াও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে এ মামলায় আসামি করার আর্জি জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধচবির ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বৃষ্টির আভাস