ইউক্রেনের পদচ্যুত প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ যুদ্ধকালীন নির্বাচন আয়োজনের দাবি করেছেন। সাড়ে চার বছর আগে রাশিয়া পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করার পর থেকে এটিকে ব্যাপকভাবে ভলোদিমির জেলেনস্কির প্রেসিডেন্ট পদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ফেদোরভ (৩৫) মঙ্গলবার ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, গণতন্ত্রকে রাশিয়ার হাতে জিম্মি করে রাখা যায় না। ইউক্রেন লড়াই করছে ঠিক এই কারণে যে আমরা একটি মুক্ত ইউরোপীয় দেশ হিসেবে থাকতে চাই। খবর বিডিনিউজের।
২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন সামরিক আইনের অধীনে আছে, যার মানে নির্বাচন স্থগিত থাকবে। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার মাত্র ছয় মাস পর জুলাইয়ে ফেদোরভকে অপ্রত্যাশিতভাবে পদচ্যুত করেন জেলেনস্কি।












