কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে জয়ে ফিরেছে বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য করে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছেন বৃষ্টি–খাদিজারা। ভারতের আহমেদাবাদে বুধবার গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৭৯–১৩ পয়েন্টে বিধ্বস্ত করে বাংলাদেশ। চার ম্যাচে দ্বিতীয় জয় পেল দল। ‘বি’ গ্রুপের খেলা শেষ করল দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে। এখানে জিতলেও, গ্রুপে তৃতীয় হওয়ায় সেমি–ফাইনাল খেলার আশা শেষ হয়ে গেল বৃষ্টিদের। কেনিয়ার বিপক্ষে ৩৪–২৫ পয়েন্টে হেরে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ৭৫–১৫ ব্যবধানে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১–২০ পয়েন্টে হেরে যায় দল।











