আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আইনগত পদক্ষেপের বিষয় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খবর বাংলানিউজের।
অনুষ্ঠান শেষে সাংবাদিক আইনমন্ত্রীকে প্রশ্ন করেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কী না। জবাবে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এই বিষয়টি বিবেচনায় রয়েছে।
এসময় সাংবাদিকরা তাকে সমপ্রতি গোপালগঞ্জসহ সারাদেশে হামলার বিষয়ে আলাদা কোনো ট্রাইবুনাল গঠনের সুযোগ রয়েছে কী না জানতে চান। আইনমন্ত্রী বলেন, আমরা খতিয়ে দেখছি আইনগত দিকগুলো।












