আহলে বায়াতে রাসুলের (দ.) প্রতি ভালোবাসাই হলো ঈমান

গাউসিয়া হক ভান্ডারী খানকায় কারবালা মাহফিলে বক্তারা

| মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিনব্যাপী শোহাদাই কারবালা মাহফিলের ২য় দিবস গতকাল নগরীর হামজারবাগের বিবিরহাটস্থ মাদ্রাসাশাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমান। তিনি বলেন, আহলে বায়াতে রাসুলের (.) প্রতি ভক্তি শ্রদ্ধা ভালবাসাই হল ঈমান ও প্রকৃত ইসলামের মূল ভিত্তি। প্রধান আলোচক ছিলেন গোমদন্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন হযরত মাওলানা সৈয়দ আহমদুল হক। তিনি বলেন, ঈমানদ্বার মুসলমান আর মোনাফিক চিহ্নিত করার অন্যতম কষ্টি পাথর হলো শোহাদাই কারবালা।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যাপক আবু তালেব বেলাল। বিশেষ আলোচক ছিলেন ফরহাদাবাদ দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ ফয়সাল আবেদীন ফরহাদাবাদী, মাইজভাণ্ডারী একাডেমীর সদস্য মাওলানা মোহাম্মদ মিনহাজ উদ্দিন। গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ হাবীবের (বাবু) সভাপতিত্বে ও মাদরাসাই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ভারপ্রাপ্ত সুপার মাওলান হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোহাদাই কারবালা উদযাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, কোচেয়ারম্যান ফজলুল হক ফজু, এম মাকসুদুর রহমান হাসনু, কাজী নিজাম উদ্দিন, মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দীকি, উদযাপন পরিষদের সচিব মাওলানা কাজী হাবীবুল হোসাইন, উদযাপন পরিষদের মধ্যে আকতার মিয়া, মুহাম্মদ ওমর ফারুখ, মেজবাহ উদ্দিন মেজবাহ, মুহাম্মদ শওকত হোসাইন রুবেল, মোহাম্মদ খুরশিদ আলম, সাংবাদিক বরুন কুমার আচার্য বলাই, আবদুল মান্নান, রোকনুজ্জামান টুটুল, মোহাম্মদ আবদুর রব, কাজী আশরাফ হোসাইন, জিয়াউল হাসান সাইফ, আবু সাদাত সায়েম সুমন, সাইফুল ইসলাম, আহসান উল্লাহ চৌধুরী বিভন, মাওলানা হারুনুর রশিদ, সৈয়দ আনিসুল ইসলাম আলম, দিদারুল আলম, মোহাম্মদ নুর মিয়া, মজিবুর রহমান রাসেল, মোহাম্মদ ওসমান, রাজা, জুয়েল, রিমন, রানা, মোহাম্মদ কামাল উদ্দিন, রিপন, বিজয় প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে ৩২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, আটক ৬