উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এম খোরশেদ আলম জিকুর পিতা আলী আহমদ সওদাগর (৭৯) গত ৬ জুন বিকাল সাড়ে ৩টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে যান। গতকাল ৭ জুন সকাল ১০টায় হলদিয়া ৬নং ওয়ার্ডের গজ্জানিয়া গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীসহ রাউজান উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল শোক জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












