আরো ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ

| শনিবার , ৬ জুন, ২০২৬ at ৯:৩৯ পূর্বাহ্ণ

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ে দেশে হাম শনাক্ত হয়েছে ২৪৩টি নমুনায়। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়, সারা দেশে ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৯ জনে। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২১৪ জন ঢাকায় মারা গেছেন। আর ৮৫ জনের প্রাণ গেছে রাজশাহী বিভাগে। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৮ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। এর মধ্যে ১ হাজার ৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৪০৩ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১৭ জন ভর্তি হয়েছেন রংপুরে। এ নিয়ে দেশে হামের উপসর্গ থাকা রোগীয় সংখ্যা দাঁড়াল ৭৬ হাজার ৮৭৬ জনে। আর হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০৩টি নমুনায়।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে অবকাঠামোগত উন্নয়নে বড় উদ্যোগ
পরবর্তী নিবন্ধকৃত্রিম বুদ্ধিমত্তায় প্রথম ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা