আরও তিনজনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত

| বুধবার , ১৯ মে, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

যশোর ও নড়াইলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা আরও তিনজনের নমুনায় করোনার ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট) শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার যশোর জিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ল্যাব থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
ল্যাব সূত্রে জানা গেছে, ১২ মে যশোর সদর হাসপাতাল থেকে দুজনের এবং ১৬ মে নড়াইল থেকে একজনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের করোনা পজিটিভ প্রতিবেদন আসে। ভারতফেরত যাত্রী হওয়ায় তাদের করোনার ধরন শনাক্তের পরীক্ষা করা হয়। তাদের নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট বি ১.৬১৭.২ এর অস্তিত্ব পাওয়া গেছে। তিনজনের মধ্যে দুজন পুরুষ ও অপরজন নারী। নারীর বয়স ২৭। পুরুষ দুজনের বয়স ৬১ ও ৩৭।

পূর্ববর্তী নিবন্ধঅসুস্থ নেতাদের পাশে নগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধবন্দরে ক্রেন ছিঁড়ে ট্রাক চালকের মৃত্যু