আমির খান মুন্দার নূরানী মাদরাসা ও হেফজ খানার বার্ষিক সাধারণ সভা

| মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ

রাউজান উত্তর গুজরা আমির খান মুন্দার নূরানী মাদরাসা ও হেফজ খানার বার্ষিক সাধারণ সভা ১৫ নভেম্বর হল রুমে মাদারাসা পরিচালক মাহবুবুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদারাসার পরিচালক প্রকৌশলী শাহা আলম। প্রধান আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ শফিউল আলম। মাদরাসা প্রতিষ্ঠাতা মোহাম্মদ শামীম মহিউদ্দীন চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সোহেল আরমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আবু তাহের মাস্টার, মাদারাসার পরিচালক মোহাম্মদ আজিজুল হক, আবদুস সালাম কালু, মোহাম্মদ জামাল উদ্দীন, মো. তসলিম উদ্দীন, কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু। বক্তব্য রাখেন আবু কালাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ছায়েম মহিউদ্দিন চৌধুরী, সোহেল ইফতেকার চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দীন, মোহাম্মদ ফারুক, মো. মোরশেদুল আলম, মোহাম্মদ সিরাজুল ইসলাম পিন্টু, ফরহাদ মোহাম্মদ আলী আকবর, হাফেজ আকতার হোসেন, হাফেজ শাহ নেওয়াজ, সুলতান আহমদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ সোলেমান, মোহাম্মদ আমির রাকিব, ফয়সাল বিন মাহমুদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন হযতুল আল্লামা মাওলানা মুহাম্মদ মাহববুল আলম ছিদ্দিকী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাশকতার পরিকল্পনা, হালিশহরে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধসুশৃঙ্খল জাতি গঠনে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম