আমার নাতিকে কেউ টাকা ধার দেবেন না

এলাকায় দাদার মাইকিং

| সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

নরসিংদীর মনোহরদী উপজেলায় নাতিকে টাকা ধার না দিতে এলাকাবাসীকে মাইকিং করে সতর্ক করেছেন দাদা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন। দাদা করম আলী ব্যাপারী ওই এলাকার বাসিন্দা। তার নাতির নাম মো. মাহাবুব মিয়া। খবর বিডিনিউজের।

মাইকিংয়ে বলা হয়, ‘দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে, এলাকাবাসী লক্ষ্য করে শুনুননাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে কোনো দোকান বাকি, লেনদেন বা টাকা ধার দেবেন না। নিষেধ করার পরও কেউ লেনদেন করলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’

স্থানীয়দের অভিযোগ, মাহাবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরে সেই টাকা পরিশোধের দায় দাদা করম আলী ব্যাপারীর ওপর দিতেন। এ কারণে অতিষ্ঠ হয়ে দাদা মাইকিং করে নাতির সঙ্গে লেনদেন না করার সতর্কবার্তা দিয়েছেন।

মাহাবুবের মাদকাসক্তির বিষয়ে এলাকায় আলোচনা রয়েছে জানিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, তবে অন্য কোনো অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য তার জানা নেই।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, মাথা ফেটে গুরুতর আহত যাত্রী
পরবর্তী নিবন্ধশিশুর প্রাণ নেওয়া খানজাহান মাজারের সেই কুমির এখন ডুলাহাজারায়