আমার ভাবনার রাজ্যে
তুমি আর নেই!
এমন অভিনয়টুকু না হলেই কি নয়!
তুমি নিজেই দূরে চলে গেলে
রেখে গেলে একরাশ স্মৃতি
গভীর রাতে ঘুম ভেঙে যায়
স্বপ্নের তোমাকে বাস্তবে পাই
এ কেমন কল্পনা আমার!
কেন যে অতীত ভুলতে পারি না!
আচমকা চমকে উঠি
ভাবনাগুলো এলোমেলো হারায়
হঠাৎ মনে হয়
আমার একটি তোমার মতো তুমি চাই
এই কথাটি কখনো বোঝাতে
পারিনি তোমাকে
তবে কি আমিই অপরাধ করেছি
বোঝাতে চাইনি বলে!
তুমি যখন ধীরে ধীরে দূরে সরে গেলে
আমার হয়তো বোঝার অবকাশ ছিলো না
তাই আমার একটা তোমার মত তুমি
চাওয়া সত্ত্বেও তোমাকে আর হলো না পাওয়া।








