বর্ষা এলেই মনটা আমার কেমন করে!
দিবারাত্রি যখন শুধু বৃষ্টি ঝরে
চঞ্চলা মন থাকতে তখন চায় না ঘরে
ফেলে আসা স্মৃতিগুলো মনে পড়ে।
বর্ষা এলেই বৃষ্টি পড়ার মিষ্টি সুরে
উদাসী মন ইচ্ছেমত বেড়ায় ঘুরে
স্বপ্ন আশা খেলা করে হৃদয় জুড়ে।
ইচ্ছেগুলো উথালপাথাল হাওয়ায় উড়ে।
বর্ষা এলেই আমি থাকি ভীষণ ঘোরে
মনের ভিতর উতল হাওয়া বয় যে জোরে
এমনি করে সকাল দুপুর সন্ধ্যা ভোরে
না জানি কার কোন বিরহে হৃদয় পোড়ে!








