প্রাবন্ধিক গবেষক মোহাম্মদ আমানউল্লাহ খানের সদ্য প্রকাশিত প্রবন্ধগ্রন্থ ‘সায়াহ্নের প্রণিধান’–এর পাঠ উন্মোচন অনুষ্ঠান সমপ্রতি প্রকাশক কবি সৈয়দা সেলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। আলোচনায় অংশ নেন কবি ছড়াকার গোফরান উদ্দীন টিটু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম খান আনাস, বেগম ফোরকান আরা প্রমুখ। বক্তারা বলেন, লেখক আমানউল্লাহ খানের ভাষা সহজ ও সাবলীল। সমাজের বিভিন্ন দিক তাঁর লেখায় উঠে আসে। তাঁরা রাদিয়া প্রকাশন থেকে প্রকাশিত বইটির বহুল প্রচার কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












