‘আমরা মানুষের জন্য’ আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১২ পূর্বাহ্ণ

আমরা মানুষের জন্য’ আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট গত ১১ সেপ্টেম্বর হালিশহরস্থ স্পোর্টস ফ্যান্টাসিতে অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় শুরু হয়ে রাত ১টা পর্যন্ত একটানা ১৫টি ম্যাচ মাঠে গড়িয়ে ফাইনালে অংশ নেয় তাউসিফ ওয়ারিয়রস এবং সবুজ বাংলা ফাউন্ডেশন। উদীয়মান। শিশুকিশোর এবং সোনালী অতীতের খেলোয়াড়দের অংশগ্রহনে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে উঠে। ১২টি দল নিয়ে ৪টি গ্রুপে ১ম পর্ব লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ৪টি গ্রুপ চ্যাম্পিয়ন দল ২টি সেমিফাইনালের মুখোমুখি হয়। সবশেষে ফাইনালে সবুজ বাংলা ফাউন্ডেশন ও তাউসিফ ওয়ারিয়রস এর খেলা ১১ গোলে ড্র হলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে শুভর গোলে বিজয়ের স্বাদ নেয় তাউসিফ ওয়ারিয়রস। ফাইনালের ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন শুভ। টুর্নামেন্টে রেফারি ছিলেন আগ্রাবাদ চৌমুহনীর ফুটবলার জুয়েল ও রিজভী।

পূর্ববর্তী নিবন্ধইউএস ওপেনের শিরোপা জিতলেন জভেরেভ
পরবর্তী নিবন্ধহাসানের বিদায়কে বড় ক্ষতি হিসেবে দেখছে কেন্ট