জাতীয় পার্টির আনোয়ারা উপজেলার সাবেক আহ্বায়ক আব্দুর রব চৌধুরী টিপু চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মনোনীত হয়েছেন। গত শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সদস্য সচিব পদে তাকে মনোনীত করেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের চিঠিতে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আব্দুস সাত্তার রনি মৃত্যুবরণ করলে দলের এ পদ শূন্য হয়। গত ৮ আগস্ট সাবেক সদস্য সচিব আব্দুস সাত্তার রনির শোক সভা ও দোয়া মাহফিলে দলের নতুন সদস্য সচিব পদে আবদুর রব চৌধুরী টিপুর নাম প্রস্তাব করা হলে প্রস্তাবটি দলের সভায় সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তা অনুমোদন করেন। আমরা আশা করছি নবনির্বাচিত সদস্য সচিব আগামীতে দলের সাংগঠনিক কার্যক্রমে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি।











