আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। দিবসটি উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আজ সকাল ৯ টা ৩০ মিনিটে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করবে।












