আনোয়ারায় কুরবানির ঈদে ২১০০ পরিবারের মাঝে ব্যবসায়ীর মাংস বিতরণ

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

কুরবানির ঈদ উপলক্ষে এলাকার মানুষের সাথে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ২১০০ পরিবারের মাঝে কুরবানির মাংস বিলিয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী তাসনিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোজাম্মেল হক। মূলত প্রতিবছরই তিনি এই উদ্যোগ নেন।

ঈদুল আযহার দ্বিতীয় দিনে ২৯ মে শুক্রবার ব্যবসায়ী মোজাম্মেল হক চাতরী গ্রামের নিজ বাড়িতে বড় আকারের ১২টি গরু কোরবানির মাধ্যমে নিজ এলাকা চাতরী ও বৈরাগের দুই ইউনিয়নের ২১শ পরিবারের ঘরে এসব মাংস পৌঁছে দেন।

এ প্রসঙ্গে শিল্পোদ্যোক্তা মোজাম্মেল হক বলেন, প্রত্যেক সামর্থবানের সম্পদে তার প্রতিবেশীর হক আছে। আল্লাহ আমাকে এই খেদমত করার সৌভাগ্য দিয়েছেন। এসব লুকিয়ে করতেই আমি ভালোবাসি। নিজের এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। সব শুকরিয়া আল্লাহর জন্য।

স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর ধরে রমজান ও কুরবানিতে মোজাম্মেল হক এভাবে এভাবে ঈদরি আনন্দ ভাগাভাগি করেন। সারাবছর জুড়ে মানুষের বিপদে আপদে পাশে থাকেন। প্রতিবছর এই সময়ে তার বাড়িটি হয়ে উঠে এলাকার মানুষের সম্প্রীতির বন্ধন।

পূর্ববর্তী নিবন্ধবোধনের রবীন্দ্র জন্মজয়ন্তী
পরবর্তী নিবন্ধতনজিমুল মোছলেমীন এতিমখানায় ঈদুল আজহার পোশাক সামগ্রী বিতরণ