আনজুমান ট্রাস্টের সাবেক এসভিপি মোহাম্মদ মহসিনের মৃত্যুবার্ষিকী আজ

| শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:১৬ পূর্বাহ্ণ

আজ শুক্রবার আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিনের (রহ.) ২য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বাদে জুমা আলমগীর খানকাহ শরীফে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে আওলাদে রাসুল পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহম্মদ সাবির শাহ প্রধান মেহমান, শাহজাদা সৈয়দ মুহম্মদ কাসিম শাহ ও শাহজাদা সৈয়দ মুহম্মদ আকিব আহমদ শাহ বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন। আলোচনা ও দোয়া মাহফিলে আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। এর আগে সকালে খতমে কুরআন, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল, খতমে গাউসিয়া শরীফসহ জামেয়া সংলগ্ন মাজারে ফুল প্রদান ও জিয়ারতের আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিনিয়ার এম নূরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধমোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান