আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের দিদার মার্কেটস্থ কেন্দ্রীয় কার্যালয় সংস্কারের পর নতুন রূপে সেজেছে। গতকাল শনিবার আওলাদে রাসূল, পীর–এ–বাঙাল হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাজিআ) এ নতুন কার্যালয়টি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসূল, সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মাজিআ), বিশেষ অতিথি ছিলেন আওলাদে রাসূল, সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব শাহ (মাজিআ)। এসময় উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়াজ, আনজুমান সদস্য শাহাজাদ ইবনে দিদার, আনোয়ারুল হক, সাদেক হোসেন পাপ্পু, হাফেজ মারুফুর রহমান, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ.ক.ম আকবর হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল হামিদ এফসিএ, সচিব প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আনজুমান ট্রাস্টের কেন্দ্রীয় কার্যালয়ের কর্মচারীবৃন্দ।
উদ্বোধন শেষে পীর সাবির শাহ্ (মাজিআ) আনজুমান কর্মচারীদের উদ্দেশে বলেন, মাশায়েখ হযরাতের পক্ষ হতে আপনারা এ দায়িত্ব নিয়েছেন। আপনাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও আমানতদারিতার সাথে পালন করতে হবে। সততা, আন্তরিকতার সাথে কাজ করলে আপনারা উভয় জগতে উপকৃত হবেন। হুজুর কেবলা আনজুমান ট্রাস্টের সকল কর্মকর্তা–কর্মচারীদের জন্য কল্যাণ কামনা করে দো’আ ও মোনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।











