আনজুমান ট্রাস্টের উপদেষ্টা আবদুস সাত্তারের ইন্তেকাল

| রবিবার , ১০ মে, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

গাউসে জামান সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ’র (রহ.) একনিষ্ঠ মুরীদ, আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উপদেষ্টা, গাউসিয়া কমিটি বাংলাদেশচট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবদুস সাত্তার চৌধুরী (৭৮) গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানী ঢাকার আহছানউল্লাহ্‌ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতিনাতনী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার বাদে মাগরিব জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে ১ম নামাজে জানাযা এবং রাত ৯টায় নগরীর দেওয়ান বাজার দিদার মার্কেট সংলগ্ন সিএন্ডবি কলোনি মসজিদ মাঠে ২য় নামাজে জানাযা শেষে মদিনা মসজিদ সম্মুখস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দরবারে আলিয়া কাদেরিয়া, সিরিকোট শরীফের মাশায়েখ হযরাতে কেরাম, আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটির পক্ষে ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশের আহ্বায়ক মোহাম্মদ মনজুর আলম এবং ট্রাস্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচোরাই ল্যাপটপ, পৌনে দুই লাখ টাকার গলিত স্বর্ণ উদ্ধার
পরবর্তী নিবন্ধকে সি দে ইনস্টিটিউটের নতুন সভাপতি নাসির, সম্পাদক জামাল