আজ লন্ডনে চট্টগ্রাম উৎসব, থাকছেন চট্টগ্রামের ৪ এমপি-সংস্কৃতিকর্মী

| রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ব্যবসা–বাণিজ্যকে যুক্তরাজ্যে তুলে ধরা এবং প্রবাসীদের মধ্যে ঐক্য–সমপ্রীতি জোরদার করার লক্ষ্যে আজ যুক্তরাজ্যের রমফোর্ডে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম উৎসব। রমফোর্ডের মেফেয়ার হলে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে অতিথি থাকবেন– আবু সুফিয়ান এমপি, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি, এনামুল হক এমপি, জসীম উদ্দিন এমপি। উপস্থিত থাকবেন সংগীতশিল্পী রবি চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি ও এটিএন বাংলার ডেপুটি ইনচার্জ মো. মনজুর কাদের। উৎসবকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উৎসব কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী রেজা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন ও চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার ট্রান্সপোর্ট মার্চেন্ট গ্রুপের মধ্যে মতবিনিময়