বোয়ালখালী পৌরসভাস্থ কধুরখীল মারজিন বিহার চত্বরে আজ আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলন ও শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হবে। দিনব্যাপী এই আয়োজন শুরু হবে সকাল ৯টায়। কর্মসূচির মধ্যে রয়েছে ধর্মীয় আলোচনা, প্রার্থনা, সংঘদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে ‘বুদ্ধ পূর্ণিমা পিচ অ্যান্ড হিউম্যানিটি অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে। অনুষ্ঠানে আন্তর্জাতিক অতিথি হিসেবে মিয়ানমার থেকে মা খান্তিপাঞ্ঞা–সহ দেশ–বিদেশের বিভিন্ন বৌদ্ধ ব্যক্তিত্ব, সমাজসেবক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।












