আজ ডাচদের ঘুরে দাঁড়ানোর পরীক্ষা

সামনে উড়তে থাকা সুইডেন

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২০ জুন, ২০২৬ at ৯:০৮ পূর্বাহ্ণ

বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচে আজ শনিবার মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস ও সুইডেন। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে। নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫১ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে সুইডেন। অন্যদিকে ডাচরা জাপানের সাথে ২২ গোলে ড্র করে ১ পয়েন্ট নিয়ে কিছুটা চাপে রয়েছে। দলগত ফর্ম ও অবস্থান অনুযায়ী সুইডেন এফ গ্রুপের শীর্ষ দল। তিউনিসিয়ার বিপক্ষে তাদের বিশাল জয়ে দলের আক্রমণভাগের দুর্দান্ত ফর্ম স্পষ্ট ধরা পড়েছে। অন্যদিকে নেদারল্যান্ডস পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। তবে আক্রমণাত্মক ফুটবলে ডাচরা সবসময়ই যেকোনো দলের জন্য বিপজ্জনক।

সুইডেন দলের আক্রমণভাগের দুই তারকা আলেকজান্ডার ইসাক ও ভিক্টর গিওকেরেস তিউনিসিয়া ম্যাচে দারুণ ছন্দে ছিলেন। তারা ডাচ রক্ষণভাগের জন্যও বড় পরীক্ষা হবেন। ডাচ কোচ রোনাল্ড কোম্যানের জন্য ঘুরে দাঁড়ানোর ম্যাচ এটি। ম্যাচটি হারলে শেষ ষোলোতে যাওয়ার পথ কঠিন হয়ে যাবে। কডি গাকপো ও ডনিয়েল মালেনের গতিশীল উইং প্লে তাদের মূল শক্তি। নেদারল্যান্ডস দলের ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো, ডনি মালেন এবং ক্রিসেনসিও সামারভিল নিজেদের দিনে যেকোনো রক্ষণভাগ গুঁড়িয়ে দিতে পারেন। পরিসংখ্যান ও হেডটুহেড সামপ্রতিক ম্যাচগুলোতে দুই দলেরই আক্রমণভাগ দারুণ খেলছে, ফলে এই ম্যাচে একাধিক গোল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শেষ ৫টি ম্যাচের ৪টিতেই উভয় দল গোল করেছে। ম্যাচে নেদারল্যান্ডস বল পজিশনে আধিপত্য বিস্তার করতে চাইলেও, সুইডেন মূলত কাউন্টারঅ্যাটাক এবং শারীরিক সক্ষমতা কাজে লাগানোর চেষ্টা করবে। সম্ভাব্য লাইনআপে নেদারল্যান্ডস () ফর্মেশনে খেলবে। দল সাজাতে পারে এভাবে : ভার ব্রুগেন, ডামফ্রিস, ফন হেক, ফন ডাইক, ফন দে ভেন, গ্র্যাভেনবার্চ, ডি জং, রেইন্ডার্স, সামারভিল, মালেন, গাকপো।

এদিকে সুইডেন নিজেদের প্রথম ম্যাচে খেলা অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে। সুইডেন () ফর্মেশনে খেলতে পারে। দলে থাকতে পারেন ক্রাফ্‌ট, লিন্ডেলফ, হিয়েন, অগাস্টিনসন, কুয়ার্সন, সোয়ানবার্গ, সিমেওনে, ফর্সবার্গ, গিওকেরেস, আইজাক। সুইডেন প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসে বলীয়ান হলেও নেদারল্যান্ডস ময়ধানি লড়াইয়ে সহজ পাত্র হবে না। দু’দলের মধ্যে একটি আকর্ষণীয় ম্যাচ হবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

পূর্ববর্তী নিবন্ধপ্রশাসন ও ট্রাফিক বিভাগে নতুন দায়িত্ব বণ্টন
পরবর্তী নিবন্ধসবুজ বিপ্লবের অনন্য উচ্চতায় কেইপিজেড লাখ লাখ গাছ লাগিয়ে রেকর্ড