আজাদীর প্রতি অফুরন্ত ভালোবাসা

সাজেদা বেগম চৌধুরী | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ। শুভেচ্ছা ও স্বাগতম। চট্টগ্রামের ঐতিহ্যের সাথে এ নামটি মিশে আছে। মানুষের আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ, অধিকার আদায়ের ধারক বাহক, প্রতিক হয়ে আছে আজাদী। রাস্তা দখল, ফুটপাত দখল, অবৈধ বিলবোর্ড, অবৈধ দোকান পাট সবকিছু নিয়েই কথা বলে আজাদী। সময়ের পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন কিছুতেই মুখ থুবড়ে পড়েনি, বার বার ঘুরে দাঁড়িয়ে বুক চেতিয়ে নির্ভীক খবর ছাপাতে দ্বিধা করেনি দৈনিক আজাদী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দৈনিক আজাদীর ভুমিকা ছিল অপরিসীম ও অত্যন্ত সাহসিকতার। স্বাধীনতার পর ঘুরে দাঁড়িয়ে সুন্দর সুষ্ঠু খবর ছাপাতেও সময় নেয়নি আজাদী। অনাগত ভবিষ্যতের জন্য শুভ কামনা ও দোয়া।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সাংবাদিকতার বাতিঘর দৈনিক আজাদী