জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে চট্টগ্রামসহ দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন। হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
গতকাল সোমবার নগর জামায়াতের কার্যালয় বিআইএ মিলনায়তনে দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন –মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, বন্দর থানা আমির মাহমুদুল আলম, চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইল, ডবলমুরিং থানা আমির ফারুকে আযম, পতেঙ্গা থানা আমির অধ্যক্ষ মুহাম্মদ সেলিম, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, বায়েজিদ থানা আমির মাওলানা জাকের হোসেন, সদরঘাট থানা আমির এম এ গফুর, ইপিজেড থানা আমির আবুল মোকাররম, পাহাড়তলী থানা আমির নুরুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










