আইআইইউসির অটাম–২০২৬ সেমিস্টারের মাস্টার্স প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন নগরীর একটি রেস্তোরাঁয় অফনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ। প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম (অব.)। অতিথি ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ।
প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গবেষণা, উদ্ভাবন ও পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। আইআইইউসিতে অর্জিত জ্ঞান ও নৈতিক শিক্ষা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখার পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মকানুন, শিক্ষা কার্যক্রম ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং অটাম–২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া মাস্টার্সের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।






