আইআইইউসির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমানের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। তিনি গতকাল রোববার দুপুর ১২টায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল রাত সাড়ে ৯টায় সাতকানিয়ার ছদাহা জানার পাড়া জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে আইআইইউসি’র ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।











