আইআইইউসিতে প্যালেস্টাইন স্টাডিজ বিষয়ে লেকচার সিরিজ

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

আইআইইউসিতে প্যালেস্টাইন স্টাডিজ বিষয়ে একটি লেকচার সিরিজ অনুষ্ঠিত হয়েছে। সমপ্রতি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি হলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রোভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী।

সভাপতিত্ব করেন শরীয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ রশিদ জাহেদ।

অনুষ্ঠানে প্যালেস্টাইনের ইতিহাস, সংস্কৃতি ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন আলরওয়াদ একাডেমি ফর জেরুজালেম স্টাডিজের পরিচালক ইঞ্জিনিয়ার আদনান শাকের। তিনি ফিলিস্তিন ইস্যুতে সচেতনতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক অধ্যয়নের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি বলেন, ফিলিস্তিনের ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক বাস্তবতা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে মুসলিম উম্মাহর, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি করা জরুরি। তরুণদের ফিলিস্তিনের প্রতি দায়িত্ব ও করণীয় সম্পর্কে সঠিক শিক্ষা দেওয়াও সময়ের দাবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আবুল কালাম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমন্বিত শিক্ষা ব্যবস্থাই জাতিকে অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কিডনি হাসপাতালে দরিদ্র কিডনি রোগীদের মাঝে চেক বিতরণ