অ্যালায়েন্স ক্লাবস্‌ চট্টগ্রাম জেলার দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান

| সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সেবা সংগঠন অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল, জেলা ১০২৪বাংলাদেশ, চট্টগ্রাম জেলার দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বের অনুষ্ঠানের ১ম পর্বের সভা পরিচালনা করেন গত (২০২৫২০২৬) এর গভর্নর এলি মোঃ আরফান উল্লাহ। আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে নতুন জেলা গভর্নর (২০২৬২০২৭) এলি মোঃ ইউসুফ খানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল বোর্ড মেম্বার ও ফাউন্ডার গভর্নর এলি মোঃ জাফর উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, প্রথম ভাইস জেলা গভর্নর এলি মোঃ জানে আলম, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর এলি জাহাঙ্গীর মিয়া, কেবিনেট সেক্রেটারি এলি মোঃ আশিকুল আলম আশিক, জয়েন্ট সেক্রেটারি এলি রবিউল হোসেন, কেবিনেট ট্রেজারার এলি মোঃ রাসেল, জয়েন্ট ট্রেজারার এলি এম রবিউল হোসেন চৌধুরী, পিআরও এলি রুপা রানী দাশ, প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে ছিলেন এলি মোঃ ইলিয়াস সিরাজি, এলি আব্দুল আজিজ, জোন চেয়ারপার্সন এলি তাওসিফ শাহরিয়ার সহবিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ও ক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত সকলকে শপথ পাঠ ও ফুলের মালা দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দায়িত্ব হস্তান্তর কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি নেতৃত্বের ধারাবাহিকতা, জবাবদিহিতা ও সেবার অঙ্গীকারকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ সকল বাস্তবায়ন করার জন্য সকলে মিলে মিশে এক সাথে কাজ করে যেতে হবে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য। মানবসেবার এই যাত্রা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যাদুর্গতদের পাশে ‘অঙ্গীকার বাংলাদেশ চ্যারিটি ফাউন্ডেশন’
পরবর্তী নিবন্ধবন্যা-পরবর্তী পুনর্বাসনে দ্রুত সম্পৃক্ত হতে হবে