অসামপ্রদায়িক ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে খেলাঘর বিকল্প পাঠশালা

স্মরণ অনুষ্ঠানে কবি ও সাংবাদিক আবুল মোমেন

| সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

খেলাঘর মহানগরের উদ্যোগে গত ৫ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় শিশুকিশোর সংগঠন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য ও মহানগর কমিটির সহসভাপতি সাইফুদ্দীন খালেদ খসরু স্মরণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহানগর কমিটির সভাপতি মুনির হেলাল। মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ প্রতীম নাহা ও জয়ন্ত রাহা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সিতারা শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রোজী মজুমদার সেন, অধ্যাপক এবিএম আবু নোমান, মহানগর কমিটির সহসভাপতি জি কে লালা, মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু, প্রীতম ভট্টাচার্য ও জাহরা শবনম আভা। সভায় বক্তারা বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতা ও সম্পদের অসম প্রতিযোগিতার কারণে বর্তমান প্রজন্ম নীতি ও নৈতিকতাহীন হয়ে পড়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসামপ্রদায়িক বাংলাদেশ ও নৈতিকতা সম্পন্ন জাতি পেতে হলে শিশুকাল থেকে নীতি নৈতিকতার চর্চা করার প্রতি গুরুত্ব দিতে হবে। অসামপ্রদায়িক বিজ্ঞানমনস্ক ও মানবিকতাবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে খেলাঘর বিকল্প পাঠশালা। অনুষ্ঠানে খেলাঘর কেন্দ্রীয় কমিটি, মহানগর কমিটি, দক্ষিণ জেলা কমিটি ও মহানগর কমিটির আওতাধীন শাখা আসরসহ মহিলা পরিষদ, বোধন আবৃত্তি পরিষদ, গণতান্ত্রিক আইনজীবী ফোরাম, প্রগতির যাত্রী’র প্রতিনিধিবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবইপড়া কর্মসূচিতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা
পরবর্তী নিবন্ধনগর জামায়াত নেতৃবৃন্দের পরিচ্ছন্নতা অভিযান