অর্জিত জ্ঞান যথাযথভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা

| রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

এস এ ফ্যামিলি এডুকেশন ডেভেলপমেন্ট কমিটি আয়োজিত দিনব্যাপী ট্রেনিং ওয়ার্কশপ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে আল–হামিম ইনস্টিটিউট, আন–নিসা একাডেমি ও তাওহীদুল উম্মাহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এ ফ্যামিলি ও উক্ত তিন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এ ফ্যামিলির ডিরেক্টর ইয়াসমিন আলম। আল–হামিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ দিনব্যাপী ওয়ার্কশপে বিভিন্ন বিষয়ে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন আল–মাগরিব ইন্টারন্যাশনাল স্কুলের সিইও ও একাডেমিক ডিরেক্টর মোহাম্মদ নিয়াজুল হক, আল–হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, আন–নিসা একাডেমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, আল–হামিম ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ এবং আল–হামিম ইনস্টিটিউটের কো–অর্ডিনেটর ফসিহ উদ্দিন মাহতাব। প্রাণবন্ত সেশনসমূহে অংশগ্রহণ শেষে শিক্ষকবৃন্দ কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সকল অংশগ্রহণকারীকে পার্টিসিপেশন সার্টিফিকেট প্রদান করে সম্মানিত করা হয়। দিনব্যাপী এই ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের উদ্দেশে সভাপতি শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের প্রশংসা করেন এবং অর্জিত জ্ঞান যথাযথভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে আগুনে পুড়ল ১০ বসতঘর