অপরাধ জগতের ‘বোতল রনি’ গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

চুরি–ছিনতাইসহ ১৩টি মামলার আসামি মো. ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধ জগতে সে ‘রনি’ ও ‘বোতল রনি’ নামেও পরিচিতি। বৃহস্পতিবার রাতে নগরীর মোহরা কাজীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ইসমাইলের বাড়ি হাটহাজারীর বুড়িশ্চরের মধ্যমপুরী চর এলাকায়। তিনি মো. মাসুদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ইসমাইল হোসেনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনে ১৩টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের জন্য তাকে গত কয়েকদিন ধরে পুলিশ বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপারমাণবিক জ্বালানির শেষ চালান রূপপুরে
পরবর্তী নিবন্ধচর কেটে টংকাবতী খালের বালু উত্তোলন ঝুঁকিতে ক্ষেত-বাঁধ-ব্রিজ