অনূর্ধ্ব-২০ চট্টগ্রাম জেলা ফুটবল দলের খেলোয়াড়দের জ্ঞাতার্থে

| বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

শেখ রাসেল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে অনূর্ধ্ব–২০ ফুটবল খেলোয়াড়রা বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। তবে খেলোয়াড়ের জন্ম তারিখ ৩১ আগষ্ট ২০২৩ খ্রি: এর পূর্বে এবং ১ সেপ্টেম্বর ২০০৩ খ্রি: এর পরে হতে হবে। আগামী ৭–৮ অক্টোবর সকাল ৯টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ শাহজাহান (০১৮১৪–০৫৫২২৫) এর নিকট রিপোর্ট করা জন্য বলা হয়েছে। প্রত্যেক খেলোয়াড়কে জাতীয় পরিচয় পত্র/ অনলাইন জন্ম নিবন্ধনের মূল কপি প্রদর্শন পূর্বক ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৪ থেকে ১৯ ক্রিকেটারদের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধকাবাডিতে হার বাংলাদেশের