অনিল পাল

| মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৭:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স এসোসিয়েশনের দপ্তর সম্পাদক সঞ্জয় পালের পিতা অনিল পাল (৭৭) গত ১৫ জুলাই রাতে বার্ধক্যজনিত রোগে পরলোকগমন করেছেন। তিনি ১ পুত্র, ৩ কন্যা, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন সকালে সাতকানিয়ার দক্ষিণ কাঞ্চনা গ্রামের পালপাড়ায় পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সজল হোড় শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীর আলোচিত রিফাত হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আবদুস সাত্তার রণির ইন্তেকাল